Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper

কমলগঞ্জে খাস জমি উদ্ধার

Published : Tuesday, 31 December, 2024 at 5:22 PM  Count : 268

মৌলভীবাজারেকমলগঞ্জে দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীদের দখলে থাকা ৭.৮০ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও মৌজায় দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি মূল্যের জমি উদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীরা এই খাস জমিতে গাছ লাগিয়ে ভোগ করে আসছিলেন। মঙ্গলবার সকালে বন বিভাগের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন দখলকৃত জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড বসিয়ে দেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, 'আমরা প্রায় ১ কোটি টাকার খাস জমি উদ্ধার করেছি। এই জমি এতোদিন বনবিভাগের উপকার ভোগীরা ভোগ করে আসছিলেন। বন বিভাগের কর্মকর্তাসহ সবাইকে নিয়ে সরকারি সাইনবোর্ড টানানো হয়।'

এসএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  মৌলভীবাজার   কমলগঞ্জ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close