Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper

বেনাপোল দিয়ে ভারতে গেলেন ইসকনের ৭৫ ভক্ত

Published : Wednesday, 4 December, 2024 at 2:17 PM  Count : 253
 

 

যশোরেবেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর ৭৫ জন ভক্ত ভারতে প্রবেশ করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভারসহ দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে প্রবেশের জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। বেনাপোল ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে তারা ভারতে প্রবেশ করেন।

ঢাকার সাভারের ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাসের নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসে। তারা বলেন, ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে।

-এসকে/এমএ
সম্পর্কিত   বিষয়:  যশোর   বেনাপোল    ভারত   ইসকন  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close