Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper

গুচ্ছে থাকছে না রুয়েট, নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা

Published : Monday, 18 November, 2024 at 6:43 PM  Count : 332

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এককভাবে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (রুয়েট) প্রকৌশল গুচ্ছে গুচ্ছ পদ্ধতিতে থাকছে না।

গত ১৩ নভেম্বর রুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুয়েট এককভাবে ভর্তি পরীক্ষার ঘোষণা দেওয়ায় গুচ্ছ পদ্ধতিতে (চুয়েট, কুয়েট ও রুয়েট) ভর্তি পরীক্ষার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা হয়। আলোচনা না করে স্বতন্ত্রভাবে কুয়েটের এ উদ্যোগে রুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা ক্ষোভও জানান।

প্রকৌশল গুচ্ছে থাকা আরেকটি বিশ্ববিদ্যালয় চুয়েটও শেষ পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিলে রুয়েটও সেই পথে হাঁটবে বলেও অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়। একই সঙ্গে রুয়েট নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিলে তা কেবল রাজশাহীতেই অনুষ্ঠিত হবে।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমাদ বলেন, কুয়েট বেরিয়ে যাওয়ায় প্রকৌশল গুচ্ছ আর থাকছে না। ফলে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা হলে শুধু রাজশাহীতেই ভর্তি পরীক্ষা নেবে রুয়েট।

উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক বলেন, আগামী ২৭ নভেম্বর রুয়েটের পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। তারপর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরএইচএফ/এসআর
সম্পর্কিত   বিষয়:  রুয়েট  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close