Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper

অতিরিক্ত দামে আলু বীজ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

Published : Sunday, 10 November, 2024 at 2:03 PM  Count : 244
 

 

জয়পুরহাটেকালাইয়ে অধিক মূল্যে আলু বীজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী হাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান।

জানা গেছে, শনিবার রাতে উপজেলার মোলামগাড়ী হাটে অভিযানে বিএডিসি ও এসিআই সীডসের আলু বীজ অধিক দামে বিক্রি করায় নওফেল ট্রেডার্সের স্বত্বাধিকারী নওফেল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তারা যে টাকা কৃষকের নিকট থেকে অতিরিক্ত নিয়েছিল সেটা ফেরত দেয়া হয়।

ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে বীজ আলুর মূল্য স্থিতিশীল রাখার অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের মূল উদ্দেশ্য এলাকার কৃষকরা যেন সঠিক দামে বীজ কিনতে পারেন। তবে যে সমস্ত কৃষক টাকা আগেই দিয়েছেন তারা অতিরিক্ত টাকা ফেরত পান সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

-টিআই/এমএ
সম্পর্কিত   বিষয়:  জয়পুরহাট   কালাই   আলু  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close