Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper

বিএনপির ডাকা নবম দফার অবরোধ শুরু

Published : Sunday, 3 December, 2023 at 9:51 AM  Count : 227
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে।

রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া হয় নবম দফার এ অবরোধ চলবে আগামী মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

এদিকে অবরোধের আগের রাতে ২৭ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব বাসে অগ্নিসংযোগ ঘটে।

এছাড়া অবরোধ সমর্থনে শনিবার রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় এ মশাল মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন রিজভী। সে সময় তিনি বলেন, সরকার পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এ কর্মসূচি সফল করবেন।

-এমএ

সম্পর্কিত   বিষয়:  বিএনপি   দফা   অবরোধ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close