Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

Published : Tuesday, 28 November, 2023 at 12:29 PM  Count : 173
 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন এ্যাডভোকেট মতিয়ার রহমান। 

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত একটি আবেদন করেন তিনি। সোমবারই তার পদত্যাগপত্র গ্রহণ করে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

এরপর ওই দিনই জেলা পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে চিঠি দেয় মন্ত্রণালয়। 

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তার স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র সোমবার সরকার কর্তৃক গৃহীত হয়েছে। ওই পদটি সরকার শূন্য ঘোষণা করেছে। এমতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ (২০২২ সাল পর্যন্ত সংশোধিত) এর ১৩(২) ধারার বিধানমতে লালমনিরহাট জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল ক্রমিক (১) মো. তাহমিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সদস্য, ওয়ার্ড নং-৫ কে আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে অর্পণ করা হলো।

এ চিঠি আসার পর মঙ্গলবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে তাহমিদুল ইসলাম বিপ্লবকে দায়িত্বভার হস্তান্তর করেন এ্যাডভেকেট মতিয়ার রহমান।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দায়িত্ব হস্তান্তরের সময় থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাহমিদুল ইসলাম বিপ্লব ক্ষমতাপ্রাপ্ত হবেন।

-এমএস/এমএ
সম্পর্কিত   বিষয়:  লালমনিরহাট   জেলা পরিষদ   চেয়ারম্যান   পদত্যাগ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close